বিবাহের সময় বংশীয় লোকদেরকে খাওয়ানো

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১ মে, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

অনেক এলাকায় প্রথা আছে যে, ছেলে বা মেয়ের বিবাহের সময় বংশীয় লোকদেরকে অথবা এলাকার লোকদের অবশ্যই দাওয়াত করে খাওয়াতে হবে। যদি কেউ দাওয়াত না করে তাহলে তাকে সমাজচ্যুত করা হয়। একঘরে করে রাখা হয়। শরী‘আতে এর কি হুকুম?

উত্তর

একজন লোকের সামর্থ্যের বাইরে তার উপর কিছু চাপিয়ে দেয়া অমানবিক। হয়ত কারো সমর্থ্য আছে সে ৫/৭ জনকে আপ্যায়ন করতে পারে। এখন সামাজিক চাপে পড়ে তাকি যদি ৫০/১০০ জনের আপ্যায়নের ব্যবস্থা করতে হয় তাহলে সে জন্য তাকে ধার কর্জ করতে হবে। কখনো সে খুশি মনে এই আপ্যায়নটা করবেনা। অথচ কোন মুসলমানের মাল তার সন্তুষ্টি ব্যতীত ব্যবহার করা জায়েয নেই। হাদীসে এ ব্যাপারে কঠোর হুশিয়ারী এসেছে। সুতরাং কোন এলাকায় যদি এ ধরনের কৃপ্রথা থাকে তাহলে অনতিবিলম্বে সেটাকে মিটিয়ে ফেলার ব্যবস্থা নিতে হবে। মেহমানদারীটা আন্তরিক খুশির উপর নির্ভর করে। সেখানে সামাজিক চাপে ফেলে তাকে বাধ্য করা ডাকাতির খানারই নামান্তর। সুতরাং এধরনের খানা থেকে নিজের পেটকে দূরে রাখা চায়। (মাহমুদিয়া ৭/৩১৮)

বিবাহের সময় বংশীয় লোকদেরকে খাওয়ানো | ইসলামী যিন্দেগী