মরণোত্তর চক্ষুদান
প্রশ্ন
বর্তমানে আই ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। অনেকে মৃত্যুর সময় আই ব্যাংকে বা নির্দিষ্ট কোন ব্যক্তির জন্য স্বীয় চক্ষু দান করার ওছিয়্যত করে যায়। এভাবে মৃত ব্যক্তির চক্ষু থেকে উপকৃত হওয়া এবং মরণোত্তর চক্ষুদানের ওছিয়্যত করে যাওয়া জায়েয আছে কি? অনেকে বলে একজনের রক্ত যেমন আরেক জনকে দেয়া যায় তদ্রুপ চক্ষু দিতে অসুবিধা কোথায়?
উত্তর
মৃত্যু এবং ধ্বংস থেকে বাঁচানোর জন্য অনেক সময় ইঞ্জেকশনের মাধ্যমে একজনের রক্ত অপর জনকে দেয়া হয়। অপারগতার সময় বা ভীষণ প্রয়োজনের সময় এটা জায়েয আছে। কিন্তু চোখকে রক্তদানের উপর কিয়াস করা দুরস্ত নয়। কেননা চোখ তুলতে যে কষ্ট হয় রক্ত বের করতে সে কষ্ট হয় না। হাদীস শরীফে বর্ণিত আছে মৃত ব্যক্তির হাড় ভাংগা জীবিত ব্যক্তির হাড় ভাংগার মতই কষ্ট দায়ক। মুর্দারের সম্মানের কারণে তার কোন অঙ্গ দ্বারা উপকৃত হওয়া জায়েয নেই। তাছাড়া চোখ খুলে নিলে তার চেহারা বিকৃত হয়ে যায় কিন্তু রক্ত নিলে সেটা হয় না, সুতরাং জীতি বা মৃত অবস্থায় চোখ দান করে দেয়া বা বের করে নেয়া মুসলা তথা বিকৃত হওয়ার কারণে হারাম। (ফাতওয়া রহীমিয়া- ৬-২৬২)