চাকুরীর স্থলে নামায পুরা পড়বে না কসর পড়বে?
প্রশ্ন
এক ব্যক্তির বাড়ি খুলনা। সে ঢাকায় চাকরী করে। এমতাবস্থায় খুলনা থেকে ঢাকা এসে যদি ১৫ দিনের কম থাকার নিয়ত করে তাহলে নামায পুরা পড়বে না কসর করবে?
উত্তর
কোন ব্যক্তি যদি স্বীয় চাকুরীর স্থলে পরিবার পরিজন নিয়ে এমনভাবে বসবাস করে যে, ভবিষ্যতে যদি চাকরী নাও থাকে তবুও সে ওখান থেকে যাবে না, বরং সেখানেই থাকবে। তাহলে এমন জায়গা ওয়াতনেআসলী হিসাবে গণ্য হবে। সুতরাং সফর করে যখন সেখানে পৌছবে তখন ১৫ দিনের কম থাকার নিয়ত করলেও কসর না করে পুরা নামায পড়বে। আর যদি এমন হয় যে, চাকরীস্থলে পরিবার পরিজন নিয়ে তো থাকে কিন্তু এরাদা হল যখন চাকরী থাকবে না তখন সেখান থেকে চলে যাবে, যেমন মাদরাসার এবং সরকারী চাকরী জীবীদের এমনই এরাদা হয়ে থাকে। তাহলে ঐ জায়গা ওয়াতনেআসলী হিসাবে ধরা হবে না। ১৫ দিনের কম নিয়তে আসলে কসর পড়তে হবে। আকাবেরদের ফতওয়া এবং আমল এর উপরেই। তবে বেশ কিছু মুহাক্কিক উলামায়ে কেরাম এই অবস্থায় ও চাকরীস্থল কে ওয়াতনেআসলী হিসাবে গণ্য করেছেন এবং বলেছেন তার সামান পত্র নিয়ে যতক্ষণ সে ওখানে বাস করতে থাকবে ততক্ষণ সেটা তার ওয়াতনেআসলে হিসাবে গণ্য হবে এবং পুরা নামায পড়তে হবে। (ইমদাদুল আহকাম ১/৬০৪। আহসানুল ফাতওয়া৪/১০২)