নাবালেগ ছেলের আযান দেয়া

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১৬ মার্চ, ২০২৫আযান ইক্বামাত ও ইমাম মু‘আযযিন

প্রশ্ন

নাবালেগ ছেলে যদি আযান দেয় তাহলে সেই আযান কি সহীহ বলে গণ্য হবে?

উত্তর

নাবালেগ ছেলে যদি বুদ্ধিমান হয়, আযান -নামায সব বোঝে এবং বালেগ হওয়ার কাছাকাছি সময়ে উপনীত হয় তাহলে তার আযান সহীহ হবে। তবুও উত্তম হল তার দ্বারা আযান না দেওয়ানো। (আপকে মাসাইল আওর উনকা হল-২-১৬৮)

নাবালেগ ছেলের আযান দেয়া | ইসলামী যিন্দেগী