মাসাইল
১০০%
শশুর বাড়িতে স্বামীর নামায
প্রশ্ন
কারো বিবাহ হয়েছে ৭৮ কিঃ মিটার দূরত্বে। এখন সে শশুর বাড়ি যেয়ে পুরা নামায পড়বে নাকি কসর করবে?
উত্তর
শুধুমাত্র বিবাহ করার দ্বারাই কোন শহর ওয়াতনে আসলী হিসাবে বিবেচিত হয় না। ওয়াতনে আসলী হওয়ার জন্য জরুরী হল বিবি-বাচ্চাও সেখানে রাখতে হবে এবং সেখান থেকে চলে যাওয়ার ইচ্ছা না থাকতে হবে। সুতরাং স্বামী যদি তার স্ত্রীকে শশুর বাড়ি স্থায়ী ভাবে না রাখে তাহলে শশুর বাড়ি তার জন্য ওয়াতনে আসলী হিসাবে গন্য হবে না। তাই সেখানে ১৫দিনের কম থাকার নিয়ত হলে কসর পড়তে হবে। আর যদি সে ঘর জামাই হয়ে যায় অর্থাৎ এই শর্ত করে নেয়া হয় যে, মেয়ে বিয়ের পর বাপের বাড়িতেই থাকবে শশুর বাড়ি কখনো যাবে না, অথবা এই শহরেই থাকবে, তাহলে স্বামী সেই শহরে থাক বা না থাক সেটা তার ওয়াতনে আসলী হিসাবে গণ্য হবে। তাই সেখানে পৌঁছলেই পুরা নামায পড়তে হবে। (ফাতওয়ায়ে রহীমিয়া-৫/১০)