সফরে যেয়ে মারা গেলে লাশ দেশে ফিরিয়ে আনা
প্রশ্ন
কেউ সফরে দূরে কোথাও যেয়ে মারা গেল, এখন তাকে কি সেখানেই দাফন করতে হবে নাকি নিজ এলাকায় ফিরিয়ে আনা যাবে?
উত্তর
দাফন করার ব্যাপারে মুসতাহাব হলো মানুষ যেখানেই মারা যাবে সেখানেই তাকে দাফন করতে হবে। নিজ এলাকা ছাড়া অন্য এলাকায় কেউ যদি মারা যায় এবং এই দুই এলাকার দূরত্ব দুই মাইল হয় তাহলে তার লাশ নিজ এলাকায় আনার ব্যাপারে কোন মতভেদ নেই। কিন্তু দুই মাইলের অধিক দূরত্বে কেউ যদি মারা যেয়ে থাকে তাহলে অধিকাংশ ফুকাহায়ে কেরামের মতে তার লাশ স্থানান্তর করা মাকরূহ। এবং এর কয়েকটি কারণ রয়েছে।
(১) হাদীসের মধ্যে অতি দ্রুত দাফন-কাফন সম্পন্ন করতে বলা হয়েছে স্থানান্তর করতে গেলে দেরী হওয়াটাই স্বাভাবিক।
(২) অনেক সময় এত দেরী করা হয় যে লাশ ফুলে যায় বা অন্য কোন পরিবর্তন দেখা যায়।
(৩) লাশ স্থানান্তর করার সময় লাশের অমর্যাদা হওয়ার সম্ভাবনা থাকে। প্রয়োজনের অতিরিক্ত নাড়াচাড়া হয়, লাশের উপর বরফ রাখা হয়। এসবই মুর্দারের জন্য কষ্টের কারণ অথচ হাদীসে মুর্দারকে কষ্ট দিতে নিষেধ করা হয়েছে। (শামী-১/৬৬৩)