অশুদ্ধ কুরআন তিলাওয়াত
প্রশ্ন
আমাদের মাঝে অনেকেই স্থানীয় কোন ক্বারী বা আলিমের নিকট থেকে কুরআন তিলাওয়াত শিক্ষা করে থাকেন, কিন্তু তাজবীদ বা কুরআন তিলাওয়াতের নিয়মনীতি ও কায়দা-কানুন তাদের জানা নেই। ফলে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত করাও তাদের পক্ষে সম্ভব হয় না। তবুও ভক্তি শ্রদ্ধা সহকারে কুরআন তিলাওয়াত করে থাকে। এমতাবস্থায় তাদের গুনাহ হবে কি? জানালে কৃতজ্ঞ হব।
উত্তর
তাজবীদের সাথে সহীহ শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করা জরুরী। সুতরাং নামায সহীহ করার জন্য সূরা ফাতিহাসহ অন্ততপক্ষে পাঁচটি সূরা সহীহরূপে তিলাওয়াত শিক্ষা করা জরুরী। যারা সহীহ শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে পারে না, তাদের উচিত যথাশীঘ্র নূরানী ট্রেনিং- অংশ গ্রহণ করে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত শিক্ষা করা। মানুষকে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত শিক্ষা দেয়ার মহান লক্ষ্যে বাংলাদেশ নূরানী তালীমুল কুরআন ওয়াকফ এস্টেট-এর পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে নূরানী পদ্ধতিতে স্বল্প সময়ে কুরআন শিক্ষার সু-ব্যবস্থা রয়েছে।
উল্লেখ্য যে, যাদের কুরআন তিলাওয়াত একেবারে এমন অশুদ্ধ যে, এতে অর্থ বিকৃত হয়ে যাওয়ার সম্ভবনা থাকে তাদের জন্য সাময়িক কুরআন তিলাওয়াত বন্ধ রেখে প্রথমে সহীহ কুরআন তিলাওয়াত শিক্ষা করা জরুরী। [সূরা মুযযাম্মিল ৪, মিশকাত ১৯০, দুররে মুখতার ১:৬৩০]
ورتل القرآن ترتيلا - سورة المزمل الآية - ٤
ومنها القراءة بالالحان ان غير المعنى والا لا الا فى حرف مد ولين اذا فحش والا لا بزازية الدر المختار - ٦٣٠/١