রাস্তাঘাটে কোন কিছু কুড়িয়ে পেলে

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৩ ফেব্রুয়ারি, ২০২৫বিবিধ, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি

প্রশ্ন

কোন ব্যক্তি যদি রাস্তায় কোন টাকা-পয়সা বা অন্য কোন জিনিস কুড়িয়ে পায় এবং ঐ টাকার প্রকৃত মালিক খুঁজে পাওয়া না যায় তাহলে ঐ টাকা পয়সা কি করতে হবে? মসজিদে দান করা যাবে?

উত্তর

প্রাপ্ত টাকা বা জিনিস যদি আড়াই ভরি রূপার মূল্যের কম হয় তাহলে টাকা প্রাপ্তির স্থানে এবং তার আশপাশে লোকজন জমা হওয়ার স্থানসমূহে মনের সন্দেহ দূর হওয়া পর্যন্ত টাকা প্রাপ্তির ঘোষণা দিবে। আর যদি আড়াই ভরি রূপা বা তার সমমূল্য বা তার চেয়ে অধিক মূল্যের টাকা বা সম্পদ পাওয়া যায় তাহলে পূর্ণ এক বছর উল্লেখিত স্থানে ঘোষণা দিবে। এরপরেও যদি প্রকৃত মালিকের সন্ধান না পাওয়া যায় তাহলে যিনি টাকা পেয়েছেন, তিনি মূল মালিককে সাওয়াব পৌছানের নিয়তে উক্ত টাকা কোন গরীবকে দান করে দিবেন, আর তিনি নিজে গরীব হলে তা নিজের প্রয়োজনেও ব্যয় করতে পারেন। তবে সর্বাবস্থায় মালিক যদি পরে হাযির হয় এবং সদকার অনুমতি না দেয় ও টাকা দাবী করে তাহলে তাকে টাকা ফেরৎ দিয়ে দিতে হবে। উল্লেখ্য যে ঐ টাকা মসজিদে দেয়া যাবে না। (ফাতওয়া দারুল উলুম-১২/৪৫৫)

রাস্তাঘাটে কোন কিছু কুড়িয়ে পেলে | ইসলামী যিন্দেগী