মাসাইল
১০০%
কুরআন তিলাওয়াতের সময় আযানের জবাব দেয়া
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৩ ফেব্রুয়ারি, ২০২৫কুরআন ও তাফসীর, আযান ইক্বামাত ও ইমাম মু‘আযযিন
প্রশ্ন
মুখে আযানের উত্তর দেয়া কি ওয়াজিব? কুরআন তিলাওয়াত করার সময় আযান শুরু হলে তার জবাব দিতে হবে কি না?
উত্তর
লোকদেরকে যখন আযানের মাধ্যমে নামাযের দিকে আহবান করা হয় তখন নামাযে উপস্থিতির মাধ্যমে তার জওয়াব দেয়া ওয়াজিব, অর্থাৎ জামা‘আতে হাযির হওয়া জরুরী। আর মুয়াজ্জিনের সাথে সাথে মুখে উত্তর দেয়া মুস্তাহাব। কুরআন তিলাওয়াত অবস্থায় আযান শুরু হলে তিলাওয়াত বন্ধ রেখে আযানের উত্তর দিতে হবে, এটাই শরী‘আতের কাম্য। অবশ্য জুমু‘আর প্রথম আযানের পর ঘরে তিলাওয়াত যিকির ইত্যাদি সব ধরনের দ্বীনী ও দুনিয়াবী কাজ নিষিদ্ধ। প্রথম আযানের সাথে সাথে জুমু‘আর প্রস্তুতি নিয়ে মসজিদে রওয়ানা হওয়া জরুরী। (আহসানুল ফাতওয়া-২/২৮৮)