উস্তাদের জন্য ছাত্রদের হাদিয়া কবুল করা

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৪ ফেব্রুয়ারি, ২০২৫উলামা তোলাবা

প্রশ্ন

যে সব উস্তাদ মাদরাসায় শিক্ষকতা করেন তাদের জন্য ছাত্রদের দেওয়া হাদিয়া কবুল করার কি হুকুম? আমার তো মনে হয় তারা কাজী এবং হাকিমের মত যাদের কে দাওয়াত খেতে নিষেধ করা হয়েছে।

উত্তর

মাদরাসার শিক্ষক হাকিমের দর্জায় নয় তাই তার জন্য হাদিয়া নিতে কোন অসুবিধা নেই, তবে তিনি যদি যিম্মাদার হন এবং তার কাছে ঐ ছাত্রের দায়িত্ব থাকে যার উপর ছাত্রের তারাক্কী, বিচার এবং অন্যান্য সুযোগ সুবিধা নির্ভর করে তাহলে এমতাবস্থায় হাদিয়া না নেয়াই তাকওয়ার তাকাযা। (আযীযুল ফাতওয়া- ৭৫৮)

উস্তাদের জন্য ছাত্রদের হাদিয়া কবুল করা | ইসলামী যিন্দেগী