শবে বরাতের সময় আতশবাজি, পটকা ফুটানো এবং বিক্রি করা

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৫ ফেব্রুয়ারি, ২০২৫কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি

প্রশ্ন

কিছু মুসলমান বিশেষ করে শবে করাতের সম. পটকা, আতশবাজি ইত্যাদি বিক্রি করে এবং ফুটায়, যাতে সাধারণ মানুষের ক্ষতি হয়, অনেকে আহত হয়, অনেকের সম্পদের ক্ষতি হয়, এবাদতে বিঘ্ন ঘটে, আরো অনেক ক্ষয়ক্ষতি হয়, এ ধরনের লোকদের কি হুকুম?

উত্তর

এরূপ ব্যক্তি সাংঘাতিক গুনাহগার এবং ফাসিক। এক সাথে বিভিন্ন ধরনের গুনাহ তার আমল নামায় লেখা হয়। প্রথমতঃ অপব্যয় করার কারণে শয়তানের ভাই হিসেবে সাব্যস্ত হয়। দ্বিতীয়তঃ নিজের এবং অন্যান্য মুসলমানের জান-মালকে বিপদের মধ্যে ফেলে দেয়। তৃতীয়ত: বিধর্মীদের সাথে সামঞ্জস্যতা হয়, কেননা এ ধরনের প্রথা হিন্দু এবং অন্যান্য বিজাতীরা পালন করে থাকে। সব চেয়ে বড় কথা হল এই মোবারক রাতে নিজেরা তো ইবাদাত করেই না, অন্যদেরকেও ইবাদাত করতে দেয় না। এর চাইতে বড় হতভাগা আর কে হতে পারে। (ইমদাদুল মুফতীন- ১০১৩)

শবে বরাতের সময় আতশবাজি, পটকা ফুটানো এবং বিক্রি করা | ইসলামী যিন্দেগী