শরী‘আত ও তরীকাত কাকে বলে

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১৬ মার্চ, ২০২৫আত্মশুদ্ধি

প্রশ্ন

আমাদের দেশে কিছু জটাধারী, দরবেশরূপী ভণ্ডকে দেখা যায় যে, বিভিন্ন এলাকায় তারা আস্তানা গেড়ে বসে কিংবা ভ্রাম্যমান অবস্থায় থাকে। এরা নামায কালামের কোন ধার ধারে না। জিজ্ঞেস করলে বলে আমরা তরীকতের মানুষ। শরী‘আতের বিধি বিধান আমাদের জন্য প্রযোজ্য নয়। এখন প্রশ্ন হল আসলেই কি শরী‘আত আর তরীকত ভিন্ন ভিন্ন জিনিষ, না কি উভয়ের মধ্যে কোন সম্পর্ক আছে?

উত্তর

যারা এরূপ বলে থাকে যে, শরী‘আত ও তরীকত ভিন্ন ভিন্ন, তরীকত পন্থীদের জন্য শরী‘আতের কোন বিধি বিধান প্রযোজ্য নয় তারা আসলেই ভণ্ড। তাদের এসব কথার কোন ভিত্তি নেই। কেননা মৌলিক ভাবে শরী‘আত ও তরীকতে কোন পার্থক্য নেই। উভয়টির মধ্যে পার্থক্য শুধু এতটুকু যে, শরী‘আত হল বাহ্যিক হুকুম-আহকাম তথা নামায রোযা হজ- যাকাত, কেনা-বেচা, বিবাহ-তালাক ইত্যাদি ধর্মীয় হুকুম পালন করার নাম। আর তরীকত হল আত্মিক বা ভিতর গত বিষয়ের নাম। যেমন, ছবর, শোকর, রেযামন্দী, অল্পতুষ্টি, তাওয়াক্কুল, ইখলাস ইত্যাদি গুণাবলী অর্জন করা, অর্থাৎ শরী‘আত মানুষের বাহ্যিক পরিশুদ্ধতা ও ইসলাহ সাধন করে এবং তরীকত মানুষের আত্মিক পরিশুদ্ধতা ও ইসলাহ সাধন করে। সুতরাং শরী‘আতের ও তরীকতের মধ্যে মৌলিক কোন ভিন্নতা নেই বরং একটি অপরটির জন্য পরিপূরক। শরী‘আত বিহীন তরীকতের কোনই মূল্য নেই। (ফাতাওয়ায়ে মাহমুদিয়া -১-১৪২)

শরী‘আত ও তরীকাত কাকে বলে | ইসলামী যিন্দেগী