মাসাইল
১০০%
মৃত পিতা-মাতার নামে কুরবানী দেয়া
প্রশ্ন
এক ব্যক্তির নিজের উপর কুরবানী ওয়াজিব কিন্তু সে নিজের কুরবানী না দিয়ে স্বীয় মৃত পিতা-মাতার নামে কুরবানী করে থাকে। এতে কি তার কুরবানী আদায় হবে?
উত্তর
যে ব্যক্তির উপর কুরবানী ওয়াজিব সর্বপ্রথম তার নিজের ওয়াজিব আদায় করা জরুরী। এর পরে যদি সামর্থ থাকে তাহলে মৃত মাতা- পিতার নামেও কুরবানী দিতে পারে। আর সে যদি নেসাবেরমালিক না হয় তাহলে তার ইচ্ছা-নিজের নামেও দিতে পারে আবার মাতা-পিতার নামেও দিতে পারে। অনুরুপ ভাবে স্বামী স্ত্রী উভয়ে যদি সামর্থবান হয় তাহলে তাদের উভয়ের কুরবানী করা ওয়াজিব। একই সংসারে যদি কয়েকজন সাহেবে নিসাব হয় তাহলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা কুরবানী করা ওয়াজিব। এক বছর একজনের নামে আরেক বছর অপর জনের নামে, এভাবে ওয়াজিব আদায় হবে না। (আপকে মাসাইল৪-১৮১)