মাসাইল
১০০%
বিবাহ-শাদীতে গান বাজনা সম্পূর্ণ হারাম
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৩ ফেব্রুয়ারি, ২০২৫কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি
প্রশ্ন
বিবাহ-শাদীর সময় গান-বাজনা জায়েয আছে কি নেই। জনৈক পীর সাহেব বলেছেন এটা যেহেতু খুশির সময় তাই গান-বাজনা জায়েয আছে।
উত্তর
নাচ-গান বাজনা বিবাহ শাদীতে মুসলমানদের জন্য সম্পূর্ণ হারাম। যদি কেউ এগুলিকে হালাল এবং বৈধ মনে করে তাহলে সে কাফের হয়ে যাবে। এরকম হারাম কুপ্রথা মুসলমানদের অবশ্যই বর্জন করা উচিত। যারা বিবাহ শাদীর সময় এগুলি করে তারা ফাসিক। যে ব্যক্তি এসব জায়েয হওয়ার ফতওয়া দেয় সে গোমরাহ এবং ফাসিক। তার পিছনে নামায পড়া মাকরূহ তাহরীমী। সে পীর নয় বরং ভণ্ড ও প্রতারক। (আযীযুল ফাতওয়া- ৮৪৬)