মাসাইল
১০০%
রমযান মাসে বড়ি খেয়ে মাসিক বন্ধ রাখা
প্রশ্ন
আজকাল অনেকে রমযান মাসের রোযা ভাংগার ভয়ে জন্মনিয়ন্ত্রন বড়ি বা অন্য কোন ওষুধ খেয়ে মাসিক ঋতুস্রাব বন্ধ রাখেন। এটা কি জায়েয? এবং ঐ রোযা কি আদায় হবে?
উত্তর
মহিলাদের মাসিক ঋতু স্রাব আল্লাহ পাকের পক্ষ থেকে সৃষ্টিগত একটা ব্যাপার। বৈষয়িক কোন উপায়ে এই ঋতুস্রাব বন্ধ করালে স্বাস্থ্যের উপর যথেষ্ঠ ক্ষতিকর প্রভাব পড়ে। ইসলামী শরী‘আতে ঋতুস্রাব অবস্থায় যেহেতু রোযা পালন থেকে অব্যাহতি দিয়ে পরে কাযা আদায়ের নির্দেশ দেয়া হয়েছে সেহেতু উক্ত বিধান পালনের মধ্যেই অধিক সাওয়াবের আশা করা যায়, ইচ্ছামত হায়েয বন্ধ করে রোযা রাখার মধ্যে নয়। এতদসত্বেও ওষুধ সেবনের মাধ্যমে হায়েয বন্ধ করার ক্ষতিকর প্রভাবকে উপেক্ষা করে কোন মহিলা যদি হায়েয বন্ধ রেখে রোযা রাখেন তাহলে তা আদায় হয়ে যাবে। (রহীমিয়া-৫-৩২)