মনোগ্রামে কুরআনের আয়াত লেখা জায়েয নেই

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১০ মার্চ, ২০২৫কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি, বাতিল সম্প্রদায় ও গোমরাহ দল

প্রশ্ন

বিভিন্ন স্কুল-কলেজ এবং সংগঠন ও প্রতিষ্ঠানের মনোগ্রামে কুরআনী আয়াত লিখিত দেখতে পাওয়া যায়। এসব মনোগ্রাম সম্বলিত পোষ্টার, প্যাড, মেমো ইত্যাদিতে মুসলিম-অমুসলিম নির্বিশেষে অনেকেরই হাত পড়ে এবং বলা বাহুল্য যে, সব সময় সকলের উযূও থাকে না অর্থাৎ বিনা উযূতে কুরআনের আয়াত স্পর্শ করা লাযেম আসে। এখন প্রশ্ন হল এভাবে মনোগ্রামের মধ্যে কুরআনের আয়াত লেখা এবং সেটাকে স্পর্শ করা বেয়াদবী কি না। এটা কি শরী‘আতের দৃষ্টিতে জায়েয আছে?

উত্তর

যদি আয়াতে কুরআনীর সাথে বেয়াদবী, বেহুরমতি হওয়ার আশংকা প্রবল হয় তাহলে মনোগ্রামে কুরআনের আয়াত লেখা জায়েয হবে না। সুতরাং যে সব সংগঠন ও প্রতিষ্ঠান এই বেয়াদবীর রাস্তা খুলবে সকল দায়-দায়িত্ব তাদের উপরই আপতিত হবে। (আপকে মাসাইল আওর উনকা হল-৩-২৩৭)

মনোগ্রামে কুরআনের আয়াত লেখা জায়েয নেই | ইসলামী যিন্দেগী