মাসাইল
১০০%
আশুরার রোযার হুকুম
প্রশ্ন
কেউ শুধু আশুরা অর্থাৎ ১০ই মুহাররমের রোযা রাখল কিন্তু তার আগে বা পরে আরেকদিন মিলালো না। তার কি হুকুম?
উত্তর
১০ তারিখের সাথে ৯ বা ১১ তারিখের রোযাও রাখতে হবে। শুধু ১০ তারিখের রোযা রাখলে তা মাকরূহ হয়ে যাবে। কেননা এতে ইহুদীদের সাথে সাদৃশ্যতা হয়ে যায়। উল্লেখ্য যে, আশুরার রোযা রাখলে পিছনের এক বছরের গুনাহ মাফ হয়ে যাওয়ার সুসংবাদ হাদীসে এসেছে এর দ্বারা সগীরা গুনাহ উদ্দেশ্য। কেননা কবীরা গুনাহ তাওবা ছাড়া মাফ হয় না। (ফাতওয়া রহীমিয়া-২-৩৮০)