মাসাইল
১০০%
মুসলমানের শরীরে অমুসলিমের রক্ত প্রবেশ করানো
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১০ মার্চ, ২০২৫কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি
প্রশ্ন
মুসলিম ও অমুসলিমের রক্তের গ্রুপ মিলে গেলে চিকিৎসার প্রয়োজনে একের শরীরে অন্যের রক্ত দেয়া জায়েয হবে কি?
উত্তর
শরী‘আতের ব্যাখ্যা প্রদানকারী উলামায়ে কেরাম যেহেতু কোন রকম পার্থক্য ছাড়াই একান্ত অপারগতার ক্ষেত্রে রক্ত প্রদান ও গ্রহণকে জায়েয বলেছেন, সেহেতু মুসলিম অমুসলিমের রক্ত একজনেরটা আরেক জনের শরীরে প্রবেশ করানোর অনুমতি আছে। তবে যেহেতু রক্ত মানুষের স্বভাব-প্রকৃতিতে দারুণ প্রতিক্রিয়া সৃষ্টি করে তাই অমুসলিম ও পাপীদের রক্ত গ্রহণ থেকে যথাসম্ভব বিরত থাকাটাই তাকওয়ার দাবী। (আলমগীরী-৫-৩৫৫, হিদায়া-২-৩৫১)