বিসমিল্লাহ না লিখে ৭৮৬ লেখা

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১ মে, ২০২৫কুরআন ও তাফসীর, বিবিধ

প্রশ্ন

আজকাল অনেকে বিসমিল্লাহ না লিখে ৭৮৬ লেখে। আবার অনেকে আয়াতে কুরআনীর জায়গায় সংখ্যা ব্যবহার করে থাকে। শরী‘আতের আলোকে এটা কি জায়েয?

উত্তর

আয়াতে কুরআনীর পরিবর্তে তার সংখ্যা তেলাওয়াত করা ও পড়ার জন্য ব্যবহার করা জায়েয নেই। তবে বেহুরমতি হতে পারে এমন জায়গায় ব্যবহার থেকে বাঁচার জন্য এবং তার সম্মান প্রকাশ করার নিয়তে এই সংখ্যাকে বিসমিল্লাহর উপর আলামত হিসাবে ব্যবহার করার অবকাশ আছে। তবে এতে কোন সাওয়াব বা ফযীলত নেই। এই সংখ্যাটা দেখে বিসমিল্লাহর দিকে খেয়াল যাবে বা মুখে উচ্চারণ করবে এই নিয়তে ব্যবহার করা যেতে পারে। (ফাতওয়ায়ে নিযামিয়া-১-৪৭৩)

বিসমিল্লাহ না লিখে ৭৮৬ লেখা | ইসলামী যিন্দেগী