মাসাইল
১০০%
বিবাহের মধ্যে কুরবানীর গোশত খাওয়ানো
প্রশ্ন
এক ব্যক্তি কুরবানীর ২দিন পরে স্বীয় মেয়ের বিবাহ করাল। বিবাহে আগত অতিথিদের কে কুরবানীর গোশত দিয়েই আপ্যায়ন করাল। এমতাবস্থায় তার কুরবানী সহীহ হবে কি?
উত্তর
যদি কুরবানী সহীহ নিয়তে করে থাকে তাহলে তা কবুল হবে বলে আশা করা যায়। কুরবানীর গোশত নিজের প্রয়োজনে ব্যবহার করা যদিও জায়েয আছে তবে উত্তম হল এক তৃতীয়াংশ সদকা করে দেয়া, এক তৃতীয়াংশ আত্মীয় স্বজনকে দেয়া আর এক তৃতীয়াংশ নিজেরা ব্যবহার করা। (আপকে মাসাইল-৪-২০৮)