সফর অবস্থায় বাসে বা ট্রেনে নামায আদায় করা

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১৬ মার্চ, ২০২৫নামায

প্রশ্ন

বাস বা ট্রেনে চলন্ত অবস্থায় নামায পড়ার পদ্ধতি কি? ড্রাইভার যদি বাস না থামায় কিংবা ষ্টেশন পর্যন্ত পৌছতে পৌছতে নামাযের সময় শেষ হয়ে যাওয়ার আশংকা দেখা দেয় তাহলে কী করণীয়? দাঁড়াতে না পারলে বসে নামায পড়লে কি আদায় হবে? কিবলামুখি হওয়ারই বা কি হুকুম?

উত্তর

ট্রেন কিংবা বাসে দাঁড়িয়ে কিবলামুখি হয়ে নামায আদায় করতে হবে। যদি পড়ে যাওয়ার আশংকা থাকে তাহলে কোন জিনিষের সাথে টেক লাগিয়ে অথবা হাত দ্বারা ধরে দাঁড়িয়ে পড়তে হবে। নামাযের মধ্যে হাত বাঁধা সুন্নাত আর দাঁড়ানো ফরজ। এই জন্য প্রয়োজন হলে হাত ছেড়ে দিয়ে কোন জিনিষ ধরে হলেও দাঁড়াতে হবে। অনেকে সীটে বসে নামায পড়ে নেয়। এতে নামায আদায় হবে না। আর যদি কোন কারণে দাঁড়ানো কিংবা কিবলামুখি হয়ে ফরয আদায় করা সম্ভব না হয় তাহলে যেভাবে সম্ভব হয় নামায আদায় করে নিবে। তবে পরে ঐ নামাযের কাজা আদায় করে নিতে হব। এতে ইচ্ছাকৃত ভাবে কাজা করার গুনাহটা হবে না। (ফাতাওয়ায়ে আলমগীরী-১-১৪৪, আহসানুল ফাতাওয়া-৪-৮৮)

সফর অবস্থায় বাসে বা ট্রেনে নামায আদায় করা | ইসলামী যিন্দেগী