পুরাতন কুরআন শরীফ দাফন করে দেয়া উত্তম

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৬ ফেব্রুয়ারি, ২০২৫কুরআন ও তাফসীর, বিবিধ

প্রশ্ন

যে সব কুরআন শরীফ ছিড়ে ফেটে যায়, পড়ার উপযুক্ত থাকে না, সেগুলি জ্বালিয়ে ফেলা ভাল না দাফন করা ভাল।

উত্তর

ছেড়া ফাটা, পড়ার অযোগ্য কুরআন শরীফ জ্বালিয়ে ফেলা যদিও জায়েয আছে তবুও উত্তম হল পাক কাপড়ে পেচিয়ে কবরস্থানে বা কোন নিরাপদ জায়গায় গর্ত করে উপরে বাঁশের বা অন্য কিছুর চালি দিয়ে দাফন করে দেয়া। যদি কেউ পুড়িয়ে ফেলে তাহলে ছাইগুলি পানিতে ফেলে দেয়া উত্তম। (মাহমুদিয়া-১৪/২২)

পুরাতন কুরআন শরীফ দাফন করে দেয়া উত্তম | ইসলামী যিন্দেগী