বাম হাতে চা-পানি পান করা

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৬ ফেব্রুয়ারি, ২০২৫সুন্নত, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি

প্রশ্ন

আজকাল অনেক লোক বাম হাতে চা-পানি ইত্যাদি পানীয় দ্রব্য পান করে থাকে। শরী‘আতে এটার কি হুকুম?

উত্তর

বাম হাত দ্বারা কোন জিনিষ খাওয়া বা পান করা মাকরূহ। শয়তান বাম হাত দিয়ে খায়। ডান হাতে পানাহার করা সুন্নাত। অনেকে ওয়াজিবও বলেছেন। এক ব্যক্তি বাম হাতে পানাহার করত। রাসূলে কারীম ﷺ তার উপর অভিসম্পাত দিলেন, পরিণতিতে তার হাত অকর্মণ্য হয়ে গেল। অন্য এক বর্ণনা আছে যে, জনৈকা মহিলাকে রাসূলে আকরাম ﷺ বাম হাতে খেতে দেখে বদ দু‘আ করেছিলেন, পরিণামে সে প্লেগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। সুতরাং আধুনিক ফ্যাশান প্রিয় ভায়েরা সাবধান। (ফাতওয়া রহীমিয়া-২-২৩৩)

বাম হাতে চা-পানি পান করা | ইসলামী যিন্দেগী