পর্দার জন্য বোরকা ব্যবহার করা

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১৫ ফেব্রুয়ারি, ২০২৫মহিলাদের বিষয়

প্রশ্ন

পর্দার জন্য মোটা চাদর ব্যবহার করা ভাল নাকি আজ কালকার প্রচলিত বোরকা ব্যবহার করা জরুরী?

উত্তর

পর্দার মধ্যে আসল হল মহিলাদের সম্পূর্ণ শরীর চেহারাসহ ঢাকা থাকবে। এ জন্য এমন বড় চাদর যার দ্বারা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে যায় যথেষ্ট, কিন্তু চাদর সামলানো মহিলাদের জন্য কষ্টকর হয়ে যায় বিধায় ভদ্র মহিলারা চাদরের পরিবর্তে বোরকার প্রচলন ঘটিয়েছেন, বর্তমানে এটার ব্যবহারই সব দিক দিয়ে নিরাপদ। (আপকে মাসাইল আওর উনকা হল ৮-৩৮)

পর্দার জন্য বোরকা ব্যবহার করা | ইসলামী যিন্দেগী