মাসাইল
১০০%
স্বামী-স্ত্রী একত্রে নামায পড়া
প্রশ্ন
স্বামী স্ত্রী একত্রে জামা‘আত করে নামায পড়তে পারবে কি না? যদি পারে তাহলে দাঁড়ানোর নিয়ম কি?
উত্তর
হ্যাঁ স্বামী-স্ত্রী একসাথে জামা‘আত করে নামায পড়তে পারবে। স্ত্রী স্বামীর ইকতিদা করলে তা সহীহ হবে। তবে স্ত্রী স্বামীর বরাবর হয়ে দাঁড়াবে না বরং পিছনে দাঁড়াবে। আর যদি ইকতিদা না করে আলাদাভাবে পড়ে তাহলে পাশাপাশি দাঁড়িয়েও পড়তে পারবে তবে সে ক্ষেত্রে জামা‘আত হবে না। (ফাতওয়া দারুল উলুম/৩/৩৪)