সফরে যাওয়ার পরে বাড়িতে কোন সংবাদ না দেয়া
প্রশ্ন
সফরে যাওয়ার পরে বাড়িতে সংবাদ দেয়ার দরকার আছে কী?
উত্তর
অনেকে সফরে বের হওয়ার পরে বাড়ির কথা এমন ভাবে ভুলে বসে যে, নিজের ভাল-মন্দের খবরটাও দিতে মনে থাকে না। মনে করে সবাইকে সহীহ সালামতে রেখে এসেছিলাম এখনও মনে হয় তেমনই আছে। কিন্তু বাড়ি আলারা তো তার জন্য পেরেশান থাকে। সফরে হাজানে সমস্যা, না জানি কেমন আছে, কি হল। আবার অনেক সময় এমন হয়, নিজের ফিরে আসার খবরটা বাড়িতে জানিয়ে দিল, কিন্তু কোন কারণ বশতঃ তখন পৌঁছতে পারল না, বাড়িতে কান্নার রোল পড়ে গেল, চুলা জলেনা, মুখে খানা ওঠেনা, সকলে উদ্বিগ্ন। এভাবে কষ্ট দেয়ার তো কোন অর্থ হয় না। অনেকে আবার সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও না জানিয়েই হুট করে বাড়ি চলে আসে। এটাও কিন্তু হাদীসে নিষেধ করা হয়েছে। যথাসম্ভব সংবাদ দিয়ে আসতে বলা হয়েছে। কেননা ভদ্র মহিলারা স্বামী বাড়িতে না থাকার কারণে সাজ সজ্জা ত্যাগ করে সাদাসিদে ভাবে কাটাতে থাকে। এখন স্বামী যদি হঠাৎ করে চলে আসে, তাহলে হয়ত তাকে এই অবস্থায় দেখে একটু মন কেটে যেতে পারে। তাই আগে থেকে সংবাদ দিতে বলা হয়েছে যাতে সে সাজ সজ্জা করে তাকে স্বাগতম জানাতে পারে।