স্মৃতি স্বরূপ ছবি তোলা বা বিবাহের জন্য ছবি পাঠানো

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৫ ফেব্রুয়ারি, ২০২৫বিবিধ, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি

প্রশ্ন

নিজের স্মৃতি চিহ্ন হিসেবে বা বন্ধু বান্ধব ও পিতামাতব নিকট দেশে পাঠানোর জন্য অথবা বিবাহের জন্য পাত্র-পাত্রীর ছবি তোলা ও অংকন করা জায়েয আছে কি?

উত্তর

প্রয়োজন এবং কানুনী বাধ্যবাধকতা ছাড়া শখের বশবর্তী হয়ে কোন প্রকারের ছবি তোলা বা অংকন করা ও করানো সম্পূর্ণ নাজায়েয এবং কবীরা গুনাহ। কেউ না জেনে এরূপ করে ফেললে ঐ ছবিগুলি নষ্ট করে ফেলবে এবং আন্তরিক ভাবে তাওবা করবে। দেশে পাঠানোর জন্য বা পাত্র-পাত্রী নির্বাচনের জন্য ছবি ব্যবহার করা জায়েয নেই। যার প্রয়োজন হবে সে নিজে যেয়ে দেখে আসবে। (ফাতওয়া রহীমিয়া-৬-২৭১)

স্মৃতি স্বরূপ ছবি তোলা বা বিবাহের জন্য ছবি পাঠানো | ইসলামী যিন্দেগী