মাসাইল
১০০%
আযানের পরে উচ্চস্বরে দু‘আ পড়া
প্রশ্ন
ইদানিং দেখা যাচ্ছে যে, বিভিন্ন মসজিদে আযানের পরে মাইকে উচ্চ স্বরে আযানের দু‘আ পড়া হয়। বলা বাহুল্য এটা রেডিও টি.ভির অনুকরণে মুয়াযযিন সাহেবরা করে থাকেন। শরী‘আত এ ব্যাপারে কী বলে?
উত্তর
আমাদের সমস্যাটা হল, যেটা আমাদের কাছে ভাল লাগে সেটা আমরা করতে শুরু করি। শরী‘আত কি বলে না বলে তার কোন ধার ধারি না। আযানের পরে উচ্চ স্বরে দু‘আ পড়াটাও ঠিক এই পর্যায়ের। রেডি ও টিভিতে পড়ে, শুনতে ভাল লাগে, ব্যস আমরাও পড়তে শুরু করে দিয়েছি। এটা জায়েয কি না জায়েয সেটা জানার জন্য কোন চেষ্টাই নেই। রেডিও টিভি এখন আমাদের ইমাম হয়ে বসে আছে।
আযানের পরে দু‘আ নিম্ন স্বরে পড়তে হবে এবং প্রত্যেকের আলাদা আলাদা পড়তে হবে। এটাই উত্তম তরীকা। সুতরাং প্রচলিত পদ্ধতি পরিহার করা উচিৎ। (আহসানুল ফাতাওয়া-১-৩৬৯)