মাসাইল
১০০%
রাতের বেলা ঝাড়ু দেয়া
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৩০ এপ্রিল, ২০২৫কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি, তাবীজ-কবচ তাদবীর
প্রশ্ন
অনেক জায়গায় প্রচলিত আছে রাতে নাকি ঝাড়ু দিতে হয় না, ঝাড়ু দিলে দরিদ্র হয়ে যেতে হয় বলে প্রবাদ আছে। শরী‘আতের হুকুম এ ব্যাপারে কি?
উত্তর
ঘর বাড়িতে যখন খুশি তখন ঝাড়ু দিতে পারে। এতে কোন গোনাহ হওয়া বা অভাবী হয়ে যাওয়ার কথা কোথাও লেখা নেই। (আপকে মাসাইল-১/৩৬৪)