বালেগা মেয়েদেরকে প্রাইভেট পড়ানো

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১০ মার্চ, ২০২৫মহিলাদের বিষয়, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি

প্রশ্ন

প্রাপ্ত বয়স্কা মেয়েদেরকে প্রাইভেট পড়ানো শরী‘আতের দৃষ্টিতে কেমন? চাচাতো বোনের সাথে কথা বলা কিংবা পত্রের মাধ্যমে তাকে দ্বীনের দাওয়াত দেয়া জায়েয আছে কি?

উত্তর

শরী‘আতের দৃষ্টিতে চাচাতো বোনের সাথে পর্দা করা ফরয। সুতরাং একান্ত প্রয়োজন ব্যতীত তার সাথে কথা বার্তা বলা নাজায়েয। তবে ফেৎনার আশংকা না থাকলে পর্দার বিধান রক্ষা করে দাওয়াত দেয়া যেতে পারে। আর প্রাপ্ত বয়স্কা মেয়েদেরকে প্রাইভেট পড়ানো নাজায়েয ও হারাম। কেননা তাদেরকে পড়াতে গেলে শরী‘আতের ফরয হুকুম পর্দা লংঘন করা হয়। এমন ব্যক্তি শরী‘আতের দৃষ্টিতে ফাসেক বলে গণ্য হবে। (মিশকাত-২-২৭০)

বালেগা মেয়েদেরকে প্রাইভেট পড়ানো | ইসলামী যিন্দেগী