ইমাম সূরায়ে নাস পড়লে মাসবুক কোন সুরা পড়বে?

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১ মে, ২০২৫নামায

প্রশ্ন

ইমাম সাহেব মাগরিবের দ্বিতীয় রাক‘আতে সুরায়ে নাস পড়ল এখন যে ব্যক্তি এক রাক‘আতে পাই নেই সে কোন সুরা পড়বে।

উত্তর

যে ব্যক্তি মাগরিবের নামাযে দ্বিতীয় রাক‘আতে শরীক হল, আর ইমাম সেই রাক‘আতে সুরায়ে নাস পড়ল, এমন সময় মাসবুকের এখতিয়ার আছে, পুরা কুরআন শরীফের যে কোন সুরা পড়তে পারে। কেননা অবশিষ্ট নামায আদায় করার ব্যাপারে মাসবুক ঐ ব্যক্তির হুকুমে যে নাকি প্রথম থেকে নামায শুরু করেছে। সুতরাং যেখান থেকে খুশি পড়তে পারে। (দারুল উলুম-৩/৩৭৭)

ইমাম সূরায়ে নাস পড়লে মাসবুক কোন সুরা পড়বে? | ইসলামী যিন্দেগী