মাসাইল
১০০%
বেত বা তালপাতার টুপি মাথায় দিয়ে নামায পড়া
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১৬ মার্চ, ২০২৫সুন্নত, বিবিধ, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি
প্রশ্ন
মুসল্লীদের সুবিধার্থে অনেক মসজিদে বেত, তালপাতা, প্লাষ্টিক ইত্যাদির টুপি রাখা হয়। এসব টুপি মাথায় দিয়ে নামায পড়ার কী হুকুম?
উত্তর
এমন টুপি মাথায় দিয়ে নামায পড়া উচিৎ যা সাধারণতঃ মানুষ তার পোশাকের সাথে ব্যবহার করে থাকে। বেত, প্লাষ্টিক ইত্যাদির টুপি মাথায় দিয়ে কোন সামাজিক অনুষ্ঠানে যেতে মানুষ সাধারণতঃ সংকোচ বোধ করে থাকে, তাই আল্লাহর দরবারে হাজিরা দেয়ার সময়ও এ ধরনের টুপি ব্যবহার না করা উচিৎ। তবে বিশেষ প্রয়োজনে মাথায় দিয়ে নামায পড়া যাবে। (আহসানুল ফাতাওয়া-৩-৪৩৭)