Masail
100%
বেত বা তালপাতার টুপি মাথায় দিয়ে নামায পড়া
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া) March 16, 2025 সুন্নত,বিবিধ,কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি,সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি
Question
মুসল্লীদের সুবিধার্থে অনেক মসজিদে বেত, তালপাতা, প্লাষ্টিক ইত্যাদির টুপি রাখা হয়। এসব টুপি মাথায় দিয়ে নামায পড়ার কী হুকুম?
Answer
এমন টুপি মাথায় দিয়ে নামায পড়া উচিৎ যা সাধারণতঃ মানুষ তার পোশাকের সাথে ব্যবহার করে থাকে। বেত, প্লাষ্টিক ইত্যাদির টুপি মাথায় দিয়ে কোন সামাজিক অনুষ্ঠানে যেতে মানুষ সাধারণতঃ সংকোচ বোধ করে থাকে, তাই আল্লাহর দরবারে হাজিরা দেয়ার সময়ও এ ধরনের টুপি ব্যবহার না করা উচিৎ। তবে বিশেষ প্রয়োজনে মাথায় দিয়ে নামায পড়া যাবে। (আহসানুল ফাতাওয়া-৩-৪৩৭)