মাসাইল
১০০%
ইয়া রাসূলাল্লাহ, ইয়া আলী, ইয়া খাজা বলা
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৫ ফেব্রুয়ারি, ২০২৫ঈমান আক্বাইদ, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি
প্রশ্ন
সব সময় ইয়া রাসূলাল্লাহ বলা জায়েয আছে কি? যদি নাজায়েয হয় তাহলে কি সেটা শিরক পর্যন্ত পৌঁছে যাওয়ার কারণে? অনুরূপভাবে ইয়া আলী বা ইয়া খাজা বলা কেমন?
উত্তর
এ রকম বলা দুরস্ত নেই। কেননা আয়াতে কুরআনীর দ্বারা একথা বুঝে আসে যে, একমাত্র আল্লাহ পাক ছাড়া অন্য কারো নিকট সাহায্য চাওয়া জায়েয নেই। তাছাড়া হাদীস শরীফে আছে “যখন তুমি সাহায্য চাও তখন আল্লাহ পাকের নিকটই চাও”। মোট কথা গায়রুল্লার নিকট সাহায্য চাওয়া, সাহায্য করার জন্য তাদেরকে আহবান করা না জায়েয এবং শিরক। আর যদি এই নিয়তে না ডেকে এমনিই ইয়া রাসূলাল্লাহ বা ইয়া খাজা বলা হয় তবুও সেটা পছন্দনীয় নয়। (আযীযুল ফাতওয়া ৭৬৭)