মাসাইল
১০০%
তালাক দেয়ার পর স্বামীর দেয়া অলংকার ইত্যাদির হুকুম
প্রশ্ন
এক ব্যক্তি স্ত্রীকে তালাক দেয়ার পর স্ত্রী মহরানা দাবী উত্থাপন করলে স্বামী বিবাহের সময় প্রদত্ত অলংকার সামগ্রীকে মহর হিসাবে উল্লেখ করে স্ত্রীর দাবী প্রত্যাখ্যান করছে। এখন প্রশ্ন হল বিবাহের সময় স্বামী কর্তৃক প্রদত্ত ঐ সব অলংকার ইত্যাদির কী হুকুম?
উত্তর
বিবাহের সময় প্রদত্ত অলংকার সামগ্রী যদি স্বামী মহর হিসাবে উল্লেখ করে স্ত্রীকে প্রদান করে থাকে তাহলে উক্ত অলংকার মহর হিসাবেই গণ্য হবে, তালাকের পরে স্ত্রী মহর দাবী করলে তা দিতে হবে না। পক্ষান্তরে বিবাহের সময় যদি মহর হিসাবে না দিয়ে স্ত্রীকে অলংকার সামগ্রী উপঢৌকন বা হাদিয়া হিসাবে দিয়ে থাকে এবং পরবর্তীতে স্ত্রী যদি তার মহরানা দাবী করে তবে স্বামীকে স্ত্রীর মহরানা দাবী পরিশোধ করতে হবে। (ইমদাদুল ফাতাওয়া-২-২৫৩)