রমাযানে আরব থেকে এসে দেখল এখনো রোযা চলছে

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৩০ এপ্রিল, ২০২৫রোযা ও ইতিকাফ

প্রশ্ন

আরব দেশগুলিতে সাধারণত আমাদের দেশের চাইতে ২/১ দিন আগে রোযা শুরু হয়ে থাকে। এমতাবস্থায় সেখান থেকে কেউ তার রোযা পুরা করে দেশে এসে দেখল এখানে রোযা এখনো শেষ হয় নি। এখন তার জন্য কি করণীয়?

উত্তর

এমন ব্যক্তি যখন আরব থেকে ৩০টি রোযা পুরা করে এল এখন তার রোযার ফরয আদায় হয়ে গেছে। দেশে আসার পর তার উপর আর রোযা রাখা ফরয নয়, কিন্তু মুসলমানদের সাথে একাত্বতা বজায় রাখার জন্য এবং রমজান মাসের মর্যাদার খাতিরে তার রোযা রাখা উচিৎ। তবে এই রোযা তার জন্য নফল হিসাবে গণ্য হবে। যেমন নাকি কোন মুসাফির যদি যাওয়ালের পরে মুকিম হয়ে যায় তাহলে রোযা না রাখলেও ঐ সময় থেকে তার খাওয়া দাওয়া নিষিদ্ধ হয়ে যায়। যাতে করে রোযাদারদের সাথে একাত্মতা পাওয়া যায়।

অনুরূপ ভাবে কেউ যদি বাংলাদেশ থেকে ২৮ টি রোযা রেখে সৌদী আরব যায় আর ওখানে যেয়ে দেখে রমযান মাস শেষ হয়ে ঈদ শুরু হচ্ছে তাহলে তাদের সাথে ঈদ উদযাপন করবে এবং বাকি ২টি রোযা পরে কাযা করে নেবে। (আপকে মাসাইল-৩/৩২৭)

রমাযানে আরব থেকে এসে দেখল এখনো রোযা চলছে | ইসলামী যিন্দেগী