মাসাইল
১০০%
বিধর্মীদের দাওয়াতে অংশ গ্রহণ
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৫ ফেব্রুয়ারি, ২০২৫কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি
প্রশ্ন
বড় কোন সরকারী পদে থাকলে বিভিন্ন কারণে বিভিন্ন ধর্মাবলম্বীদের দাওয়াতে অংশ গ্রহণ করতে হয়। এটার কি হুকুম?
উত্তর
কাফির-বিজাতীদের দাওয়াত এই শর্তে কবুল করা জায়েয আছে যে, খাওয়ার মধ্যে কোন হারাম জিনিস থাকবে না এবং উক্ত মজলিসে গান-বাজনাসহ কোন শরী‘আত বিরোধী কাজ হবে না। এতদ সত্ত্বেও এর থেকে বেঁচে থাকা উত্তম। কাফির-মুশরিকদের সাথে এক সংগে বসে খাওয়া সম্পর্কে ফুকাহায়ে কেরাম বলেন যে, ঘটনাক্রমে কখনও এরকম পরিস্থিতির উদ্ভব হলে খেতে কোন দোষ নেই কিন্তু বিনা প্রয়োজনে শরীক হওয়া বা এটাকে অভ্যাসে পরিণত করে নেয়া নাজায়েয। (ইমদাদুল মুফতীন- ১০১৫)