মাসাইল
১০০%
জুমু‘আ ছুটে যাওয়ার সম্ভাবনায় ফজরের কাযা পড়া
প্রশ্ন
একজন মুসাফিরের ফজরের নামায ছুটে গেছে। জুমু‘আর সময়ে সে ঘরে পৌঁছেছে। এখন ফজরের কাযা আদায় করতে গেলে জুমু‘আর জামা‘আত ছুটে যায়, এমতাবস্থায় তার জন্য কি করণীয়।
উত্তর
যদি সে সাহেবে তারতীব হয় তাহলে জুমু‘আর নামায ছুটে যাওয়ার আশংকা থাকলেও আগে ফজরের কাযা আদায় করতে হবে, পরে জুমু‘আর বদলে যুহর পড়ে নেবে। আর এদি সাহেবে তারতীব না হয় তাহলে আগে জুমু‘আ আদায় করবে। পরে ফজরের কাযা পড়বে। (শামী-১/৫৩৭)