মহিলাদের উচ্চ স্বরে কথা বলা নিষেধ

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১০ ফেব্রুয়ারি, ২০২৫মহিলাদের বিষয়

প্রশ্ন

মহিলাদের আওয়ায কি সতরের অন্তর্ভুক্ত?

উত্তর

মহিলাদের আওয়ায সতর কিনা এ ব্যাপারে ফুকাহায়ে কিরামের মতপার্থক্য রয়েছে। সর্বাধিক গ্রহণযোগ্য মত হচ্ছে মহিলাদের পক্ষে উচ্চস্বরে কথা বলা বৈধ নয়। তাই মহিলাদের আযান দেয়া মাকরূহ। তবে শরী‘আত সম্মত বিশেষ প্রয়োজনে হৃদয় স্পর্শী কোমল কন্ঠে যা পর পুরুষদেরকে আকৃষ্ট করে এমন ধরনের ভঙ্গিমা ছাড়া ভিন্ন পুরুষদের সাথে কথা বলার অনুমতি শরী‘আতে রয়েছে। তবে ফিৎনা ফাসাদের আশংকা যেন না থাকে। আর একান্ত প্রয়োজন হলে এক্ষেত্রেও বলার অনুমতি রয়েছে তবে পর্দার আড়াল থেকে কর্কশ স্বরে বলতে হবে। (মাজমুয়ায়ে ফাতওয়া-১/২১৬)

মহিলাদের উচ্চ স্বরে কথা বলা নিষেধ | ইসলামী যিন্দেগী