মুসলিম মহিলার জন্য অমুসলিম পুরুষকে বিবাহ করা

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)২৩ এপ্রিল, ২০২৫বিবাহ তালাক, মহিলাদের বিষয়

প্রশ্ন

কোন মুসলমান মহিলার জন্য অমুসলিম পুরুষকে বিবাহ করা কেমন? সেই মহিলার যদি এই আশা থাকে যে, বিবাহের দ্বারা উক্ত পুরুষ মুসলমান হয়ে যাবে, তাহলে এই আশার ভিত্তিতে কি অমুসলিম পুরুষকে বিবাহ করা সহীহ হবে? অন্যদিকে পরিস্থিতি যদি এমন হয় যে, ঐ মুসলিম মহিলা মুসলমানদের মধ্যে উপযুক্ত কোন পাত্র পাচ্ছে না এবং অর্থনৈতিক দুরাবস্থার কারণে উক্ত মহিলার ঈমানও যায় যায় অবস্থা, তাহলে এমতাবস্থায় অমুসলিম পুরুষকে বিবাহ করার কোন অবকাশ আছে কিনা?

উত্তর

একজন মুসলমান মহিলার জন্য কোন অবস্থাতেই একজন অমুসলিম পুরুষকে বিবাহ করা জায়েয নেই। আল্লাহ তা‘আলা ইরশাদ করছেন "আর তোমরা মুশরিকদেরকে বিবাহ কর না যতক্ষণ না তারা ঈমান আনয়ন করে। মুসলমান দাস মুশরিকের চেয়ে ভাল যদিও ঐ মুশরিকই তোমার পছন্দনীয় হয়। (সুরা বাকারাহ ২২১)

অন্যত্র ইরশাদ হচ্ছে- না তো ঐ মহিলারা উক্ত কাফেরদের জন্য হালাল আর না ঐ কাফের উক্ত মহিলাদের জন্য হালাল। (মুমতাহিনা-১০)

কোন কাফের মুসলমান হয়ে যাবে শুধুমাত্র এই আশা ভরসায় কোন মুসলিম মহিলার জন্য তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েয নেই। এ ধরনের কাল্পনিক আশা-আকাংক্ষা দ্বারা কোন হারাম হালাল হয় না।

মুসলিম মহিলার জন্য অমুসলিম পুরুষকে বিবাহ করা | ইসলামী যিন্দেগী