জানাযার পূর্বে জিজ্ঞাসা করা যে, লোকটি কেমন ছিল?
প্রশ্ন
অনেক জায়গায় দেখা যায়, জানাযার পূর্বে কাতারবন্দি অবস্থায় উপস্থিত লোকদের কে জিজ্ঞাসা করা হয়, লোকটি কেমন ছিল? সকলে বলে ভাল ছিল। এভাবে তিনবার জিজ্ঞাসা করা হয়। এই জিজ্ঞাসা করাটা ঠিক কিনা এবং এর দ্বারা কোন ফায়দা হবে কিনা?
উত্তর
লোকটি কেমন ছিল বলে যে সাক্ষ্য গ্রহণের রীতি অনেক জায়গায় প্রচলিত আছে তা শরী‘আত সম্মত নয়। আর এই প্রথাটি এসেছে একটি হাদীস ভুল বুঝার কারণে। মিশকাত শরীফে একটি হাদীস বর্ণিত হয়েছে যে, কোন ব্যক্তির ভাল বা মন্দ হওয়ার ব্যাপারে সাহাবায়ে কেরামগণ নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। কারো জিজ্ঞাসার উত্তরে আনুষ্ঠানিক ভাবে এরূপ বলেন নি। তখন তাদের মন্তব্যের ভিত্তিতে নবী কারীম ﷺ একজনকে জান্নাতি অপরজনকে জাহান্নামী বলেছেন। আরেক বর্ণনায় আছে, মুমিনগণ যমিনের উপর আল্লাহর স্বাক্ষি। এ বর্ণনা দ্বারা বুঝা যায় মুমিনগণ যা স্বাক্ষ্য দেবে সত্যই দেবে। উক্ত ব্যক্তি যদি ভাল হয়ে থাকে তাহলে সবাই তাকে এমনিতেই ভাল বলবে। আর খারাপ হলে ভাল বলার প্রশ্নই ওঠে না সুতরাং তাদের এ স্বতঃস্ফূর্ত সাক্ষ্যের দ্বারা মাইয়িতের ভাল-মন্দের ফায়সালা হয়। এখন আনুষ্ঠানিক ভাবে জিজ্ঞাসা করার দরুন কেউ যদি ভাল বলে স্বাক্ষ্য দেয় তাহলে সেটা মিথ্যা বলেই গণ্য হবে এবং এতে মৃত ব্যক্তির কোন ফায়দা হবে না। (মিশকাত, -১-১৪৫)