মাসাইল
১০০%
মেয়েদের ফটো দেখা হারাম
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৩ ফেব্রুয়ারি, ২০২৫মহিলাদের বিষয়, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি
প্রশ্ন
মেয়েদের ফটো দেখা বিশেষ করে পত্রিকা-ম্যাগাজিনে যে সব মেয়েদের ছবি থাকে সেগুলি দেখা কেমন?
উত্তর
বেগানা মহিলাদেরকে সরাসরি দেখা যেমন নাজায়েয তেমনি তাদের ছবি দেখাও নাজায়েয ও হারাম। ফটো ও ছবি দেখার দ্বারা নাজায়েয পাপের পাশাপাশি মনোকষ্টেরও কারণ হয়ে দাঁড়ায়। উপরন্ত দেখা ও কল্পনার দ্বারা যিনার গুনাহ হয়ে যেতে পারে। তাই মেয়েদের ফটো বা ছবি দেখা কোন মতেই জায়েয নেই। (হেদায়া-৪-৪৫৮)