যেখানে শুধু জমি বা বাড়ি আছে সেখানে মুকিম না মুসাফির

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৩০ এপ্রিল, ২০২৫সফর ও মুসাফির

প্রশ্ন

এক ব্যক্তি অন্য কোন শহরে কিছু জমি কিনেছে বা বাড়ি বানিয়েছে কিন্তু সেখানে থাকে না। এমতাবস্থায় ঐ শহরে গেলে সে মুকিম হবে নাকি মুসাফির হবে?

উত্তর

বর্তমান যুগে সাধারণভাবে দেখা যায় অনেক মানুষ লাভের জন্য দূরে কোথাও জমি কিনেছে বা ফ্লাট কিনেছে। এই কেনার দ্বারা ঐ শহর তার ওয়াতনেআসলী হিসাবে গণ্য হবে না। কেননা কোন নতুন জায়গা ওয়াতনেআসলী হওয়ার জন্য শর্ত হল সেটাকে আবাস স্থল বানিয়ে সেখানে নিয়মিত বসবাস করতে হবে। শুধু বাড়ি বা জায়গা কিনে নেয়াটাই যথেষ্ট নয়। সুতরাং ঐ শহরে আসার পর তার উপর মুসাফিরের হুকুম বর্তাবে এবং সে নামায কসর আদায় করতে থাকবে। তবে যদি স্থায়ী ভাবে থাকার নিয়ত করে অথবা ১৫ দিনের বেশি থাকার নিয়ত করে তাহলে আবার মুকিম হিসাবে গন্য হবে। (ফাতহুল কাদীর-২/১৬)

যেখানে শুধু জমি বা বাড়ি আছে সেখানে মুকিম না মুসাফির | ইসলামী যিন্দেগী