মাসাইল
১০০%
বিধর্মীদের কাফন দাফনে মুসলমানদের শরীক হওয়া
প্রশ্ন
অসুস্থ কাফেরের সেবা শুশ্রুষা করা, তাদেরকে দেখতে যাওয়া এবং মারা গেলে কাফন দাফনে শরীক হওয়ার কি বিধান?
উত্তর
অসুস্থ কাফের তথা বিধর্মীর সেবা-শুশ্রষা করা, কেউ মারা গেলে শোক সমবেদনা জ্ঞাপন এবং প্রয়োজন বশতঃ কাফন দাফনে শরীক হওয়া মুসলমানের জন্য জায়েয আছে। ফাতওয়ায়ে শামীর ইবারাত দ্বারা বুঝে যে, বিনা প্রয়োজনে কোন বিধর্মীকে গোসল দেয়া বা কাফন দাফনে শ্রীক না হওয়া ভাল। তবে একান্ত ঠেকা বশত, বা প্রতিবেশীর হক হিসেবে করা যেতে পারে। (আযীযুল ফাতওয়া- ৭৭৫)