অমুসলিম দেশে মহিলাদের একাকী অবস্থান করা

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)২৩ এপ্রিল, ২০২৫দাওয়াত ও তাবলীগ, বিবিধ, মহিলাদের বিষয়, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি

প্রশ্ন

কিছু মুসলিম মহিলা এবং তরুণী-যুবতী আধুনিক শিক্ষার জন্য অথবা কামাই রোজগারের জন্য অমুসলিম দেশে কখনো একা আবার কখনো বা অমুসলিম মহিলাদের সাথে অবস্থান করতে থাকে। ঐ সব মহিলাদের জন্য এভাবে একাকী বা অমুসলিম মহিলাদের সাথে অবস্থান করা কতটুকু শরী‘আত সম্মত?

উত্তর

যেমন নাকি কোন মুসলিম মহিলার জন্য চাকরী বা শিক্ষার উদ্দেশ্যে একাকী সফর করা জায়েয নেই অনুরূপভাবে একাকী অবস্থান করাও জায়েয নয়।

হ্যাঁ, তবে যদি এমন হয় যে, কোন মহিলা স্বীয় মাহরামের সাথে সফর করে কোন অমুসলিম দেশে গিয়েছিল এবং সেখানের নাগরিক হয়ে বসবাস করা শুরু করেছিল, এমতাবস্থায় তার সেই মাহরামের ইনতিকাল হয়ে গেল অথবা কোন কারণে সেই মাহরাম সফর করে অন্যত্র চলে গেল আর উক্ত মহিলা নিঃসঙ্গ হয়ে পড়ল, তাহলে এই অবস্থায় তার একাকী বসবাস করতে কোন অসুবিধা নেই। তবে শর্ত হল সেখানে পর্দার পাবন্দী করতে হবে।