বিদ‘আতী ও ফাসেক ব্যক্তিকে সালাম করা
প্রশ্ন
বিদ‘আতী ও ফাসেক ব্যক্তিকে সালাম করা কেমন এবং তাদের সালামের উত্তর দেয়ার শরয়ী হুকুম কি?
উত্তর
বিদ‘আতী এবং এমন ব্যক্তি যে প্রকাশ্যে ফাসেকী কার্যকলাপে জড়িত তাদেরকে সালাম করা জায়েয নেই। দাড়ী এক মুষ্ঠির কম করা, টাখনুর নীচে কাপড় পরা, টি. ভি দেখা, ছবি করা বা বানানো, ছবি রাখা মহিলাদেরকে শরী‘আত মত পর্দায় না রাখা, হারাম খাওয়া, ব্যাংক-বীমা ইত্যাদি সুদী প্রতিষ্ঠানে চাকরী করা, গীবত করা এসব প্রকাশ্য ফাসেকী কাজ। যে সব লোক এগুলির সাথে সর্বদা জড়িত তারা প্রকাশ্য ভাবে এসব থেকে তাওবা না করা পর্যন্ত তাদেরকে সালাম দেয়া জায়েয নেই। তবে কোন ফাসেক ব্যক্তির সাথে যদি পূর্বে থেকে চেনা পরিচয় থাকে তাহলে তাকে সালাম করা জায়েয। কেননা, এমতাবস্থায় সালাম না করলে অহংকারের ধারণা আসতে পারে। তাছাড়া এভাবে তাকে অবজ্ঞা করলে দ্বীন-ধর্ম থেকে সে ঘৃণাভরে দূরে সরে যেতে পারে। আর উত্তর সর্বাবস্থায় দিতেই হবে। (আহসানুল ফাতাওয়া-৮-১৩৫)