সহবাসের সময় স্ত্রীর যৌনাঙ্গে মুখ দেয়া
প্রশ্ন
অনেকে সহবাসের সময় বিভিন্ন স্থানে চুমু খায় এমনকি স্ত্রীর যৌনাঙ্গেও চুমু খায়, আবার অনেক মহিলা স্বীয় স্বামীর লিঙ্গ মুখে নেয়। এটা অনুভূতি ও আবেগের বশবর্তী হয়ে করে থাকে। এতে তারা চরম তৃপ্তি বোধ করে। স্বাস্থ্যের জন্য নাকি এটা উপকারী। তবে শরী‘আত সম্মত কিনা সেটা আমরা জানতে চাই।
উত্তর
বিবাহের দ্বারা স্বামী-স্ত্রী উভয়ে উভয়ের জন্য হালাল হয়ে যায়। কিন্তু তাই বলে যা ইচ্ছা তাই করা যাবে না। যেমন স্ত্রীর পায়ুপথে সংগম করা জঘন্য হারাম কাজ। কারো নিকট তা যত প্রিয়ই হোকনা কেন? বিবাহের উদ্দেশ্য হচ্ছে প্রয়োজনীয় প্রবৃত্তি পুরণ করে নিজের পবিত্রতা রক্ষা করা, যৌন বিকৃতি বা বিকৃত রুচি চরিতার্থ করা বিবাহের উদ্দেশ্য নয়। প্রশ্নে যা উল্লেখ করা হয়েছে মানুষের বিবেক এবং কুরআন-হাদীসের দৃষ্টিতে অত্যন্ত ঘৃণিত এবং মারাত্মক বিকৃত যৌনাচারের বর্হিপ্রকাশ। শুধু তাই নয় বরং এটা গরু কুকুর ইত্যাদি পশুর অভ্যসও বটে। এমন অনেক কিছুই আছে যা ডাক্তারী মতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক না হলেও ঘৃণিত অবশ্যই। সুতরাং যখন যৌন কামনা উদ্দীপ্ত হয় তখন স্বাভাবিক উপায়ে সহবাস করে উত্তেজনা মিটিয়ে ফেলতে হবে। তাহলে এসব নোংরামীতে লিপ্ত হওয়ার শখ থাকবে না। কিন্তু অহেতুক কৌতুহল নিয়ে সময় ক্ষেপন করতে থাকলে এ ধরনের নোংরামীর চিন্তা একের পর এক আসতে থাকবে। এখানে প্রণিধানযোগ্য যে, যে মুখে পাক কালাম, আল্লাহর কুরআন পড়া হয়, আল্লাহ রাসূলের নাম উচ্চারণ করা হয়, নামাযে পবিত্র অনেক কিছু পড়া হয় তাকে এমন নিকৃষ্ট ও ঘৃণিত স্থানে ব্যবহার করাকে একজন মুমিন কখনই বরদাশত করতে পারে না। (ফাতওয়া রহীমিয়া-৬-২৭১)