মাসাইল
১০০%
জামা‘আতের নামাযের মধ্যে উযূ ছুটে গেলে করণীয়
প্রশ্ন
জামা‘আতে নামায আদায় করার সময় কারো উযূ ছুটে গেল। তার পিছনে ৫/৭ কাতার মুসল্লি রয়েছে। সহজে বাইরে বের হবার কোন উপায় নেই। এমতাবস্থায় তার জন্য কি করণীয়?
উত্তর
যদি সম্ভব হয় তাহলে কাতার ফাঁক করে করে বেরিয়ে পড়তে হবে। আর যদি বের হওয়া সম্ভব না হয় তাহলে নামাযের নিয়ত ছেড়ে দিয়ে ইমাম সাহেবের সালাম ফেরানোর অপেক্ষা করতে হবে এবং উযূ করে এসে নতুন ভাবে নামায আদায় করে নিতে হবে। আবার নিয়ত ছেড়ে রুকু-সিজদায় ইমামের অনুকরণ করাও জায়েয আছে। (আহসানুল ফাতওয়া-৩/৪১২)