সম্পদের মহব্বত
প্রশ্ন
সম্পদের মহব্বত থাকা কেমন?
উত্তর
অত্যন্ত পরিতাপের বিষয় হল আমাদের শারীরিক কোন রোগ হলে সাথে সাথে ডাক্তারের কাছে ছুটে যাই, হাজার হাজার টাকা ব্যয় করে চিকিৎসা করি। কিন্তু দিলের মধ্যে যে অসংখ্য রোগ রয়ে গেছে তার খবরও রাখিনা। চিকিৎসার চিন্তা তো পরের কথা। গভীরভাবে চিন্তা করলে দেখা যায় যে, অধিকাংশ মানুষের মধ্যে দুটি রোগ অত্যন্ত মারাত্মক ভাবে শেকড় গেড়ে আছে। একটি হল সম্পদের লোভ অপরটি পদের লোভ। এই উভয় ব্যধি মহিলাও পুরুষদের মধ্যে যদিও ভিন্ন ভিন্ন রূপে প্রকাশ পায় কিন্তু উভয়ের মধ্যে তা বিদ্যমান আছে। মহিলারা নিজেদের কে যদিও বড় মনে করে না। কিন্তু বড় হিসাবে প্রকাশ করতে চায়, তারা এমন ভাবে কথা বলে এমন পন্থা অবলম্বন করে যার দ্বারা অন্যের উপর নিজের বড়ত্ব ফুটে ওঠে। অনুরূপভাবে মালের মহব্বতের ক্ষেত্রেও মহিলা ও পুরুষের ধরণ ভিন্ন। টাকা-পয়সার সাথে পুরুষের যতটুকু ভালবাসার সম্পর্ক অন্য জিনিষের সাথে ততটুকু নয়। এই জন্যই সব সময় তারা টাকা-পয়সার ধান্দায় থাকে। অপরদিকে মহিলাদের বেশি মহব্বত হল গহনাগাটি, কাপড়- চোপড়, থালা, বাটি আর গৃহস্থালী আসবাব পত্রের সংগে। মহিলাদের নিকট পয়সার কোন মূল্য নেই। তাদের সব আকর্ষণ জিনিষ পত্রের দিকে। এমন কি অপ্রয়োজনীয় জিনিষের প্রতিও তাদের লোভ কম নয়। বর্তন বিক্রেতা যদি আসে তাহলে দরকার না থাকলেও একটা কিনতে হবে। এভাবে কিনতে কিনতে ঘর ভরে গেছে কিন্তু কেনা বন্ধ হয় নাই। এমন এমন জিনিষ কিনে শোকেস ভর্তি করে রাখা হয়েছে যা জীবনে কোন দিন ব্যবহার করার সুযোগ আসবে না। পুরুষরা তো কাপড়ে তালি লাগিয়ে ও পরে, কিন্তু মহিলাদের আলমারী ভর্তি নতুন কাপড় থাকলেও যথেষ্ট হয় না। অনেক সময় শুধু আরেক জনের সাথে পাল্লা দেয়ার জন্য কেনা হয়। এক্ষেত্রে সব সময় মৃত্যুর কথা স্বরণ করলে আর বেহেশতের চিরস্থায়ী নেআমতের কথা চিন্তা করতে থাকলে এই ব্যধি কিছুটা দূর হতে পারে।
আল্লাহ পাক আমাদের সকলকে তার মর্জিমত দ্বীনের উপর চলার তাওফীক দান করুন। আমীন।