মাসাইল
১০০%
বাড়ীতে জামা‘আতের সাথে তারাবীহ নামায আদায় করা
প্রশ্ন
বাড়ীর পাশেই মসজিদ থাকে, এতদসত্ত্বেও কিছু লোক মসজিদে এশার নামায পড়ে বাড়ীতে এসে জামা‘আতবদ্ধ ভাবে তারাবীহ নামায আদায় করে থাকে। শরী‘আতের দৃষ্টিতে এর হুকুম কি?
উত্তর
বাড়ীতে তারাবীর জামাত আদায় করা সহীহ আছে। মহল্লার মসজিদে তারাবীর জামা‘আত হলেও বাড়ীতে নতুন জামা‘আত করতে কোন অসুবিধা নেই। তবে শর্ত হল মসজিদেও যেন জামা‘আত চালু থাকে। অর্থাৎ বাড়ীতে জামা‘আতের কারণে মসজিদে জামা‘আত যেন বন্ধ না হয়ে যায়। কিন্তু মনে রাখতে হবে যে, এ ক্ষেত্রে ইশার নামায যেন মসগিদেই আদায় করা হয়। কেননা বাড়ীতে আদায় করার পরিবর্তে মসজিদে জামা‘আতের সাথে ইশার নামায আদায় করলে সাতাশ গুণ সাওয়াব বেশী পাওয়া যাবে। তাই রমাযান মাসে অধিক সাওয়াব থেকে বঞ্চিত হওয়া ঠিক হবেনা। (আহসানুল ফাতাওয়া-৩-৫২০)